RRB/RRC Group D Practice set for upcoming (2021) exam with PDF
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট
বাছাই করা এবং পরীক্ষায় আসার মত প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে এই RRB/RRC Group D Practice set. আমরা আশা করছি এই সেট আপনাদের সাহায্য করবে আগামী Railway Exam গুলতে।1.
A ) 0 (b) 1 (c) 2 (d) 3
2. দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 25% এবং 20% কম। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য 1500 হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত?
A) 15000 (b) 3000 (c) 45000 (d) 30000
3. একটি ট্রেন 150 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্ম এর উপর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড ও 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত?
A) 275 কিমি/ঘন্টা (b) 270 কিমি/ঘন্টা (c) 280 কিমি/ঘন্টা (d) 240 কিমি/ঘন্টা
4. 16000 টাকার বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছর চার মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে?
A) 6112 (b) 6010 (c) 6298 (d) 6218
5. 20, 21 এবং 29 সেমি বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের অন্ত ব্যাসার্ধ কত সেমি হবে?
A) 3 সেমি (b) 12 সেমি (c) 8 সেমি (d) 6 সেমি
6. বাবলু তার ভাই ডাবলু এর থেকে নয় বছরের ছোট। এখন থেকে 13 বছর পরে ডাবলুর বয়স বাবলুর বয়সের 1.2 গুণ হবে । তাহলে বাবলুর বর্তমান বয়স কত?
A) 30 বছর (b) 33 বছর (c) 32 বছর (d) 28 বছর
7. A , B এবং C নল একটি খালি চৌবাচ্চা ভর্তি করতে পারে যথাক্রমে 6 ঘন্টা, 8 ঘন্টা এবং 12 ঘন্টায়। চৌবাচ্চাটি প্রথমে ⅙ অংশ ভর্তি থাকা অবস্থায় A এবং B নল একসাথে খোলা হল এবং 2 ঘন্টা পরে বন্ধ করে দেয়া হলো। এখন যদি কেবল মাত্র C নল খোলা হয় তাহলে কত সময়ে চৌবাচ্চাটি ভর্তি হবে?
A) 2 ঘন্টা (b) 3 ঘন্টা (c) 4 ঘন্টা (d) 6 ঘন্টা
8. X এবং Y 5400 টাকায় একটি কাজ সম্পন্ন করার বরাত নেয়। X একা কাজটি সম্পন্ন করতে পারে 18 দিনে এবং Y একা কাজটি সম্পন্ন করতে পারে 24 দিনে। Z এর সহায়তায় তারা কাজটি শেষ করে 8 দিনে। তাহলে Z কে কত টাকা দিতে হবে?
A) 1200 (b) 1500 (c) 1600 (d) 1800
9. একটি সংখ্যা 51 থেকে যত বেশি 97 থেকে তত কম। সংখ্যাটি কত?
A) 21 (b) 76 (c) 441 (d) 74
10. 30% এর 125 + 45% এর 300 = ?
A) 165 (b) 172.5 (c) 155 (d) 163.5
11. ∆ ABC এর B কোণ সমকোণ। যদি ∠ A = 60° হয়, তাহলে ( sec C + 2 ) এর মান কত হবে?
A) (2 + 2√3)/2 (b) 4/3 (c) (2 + 2√3)/√3 (d) 4/√3
12. ( 89 + 16 ÷ 2 ) – 7 × 15 ÷ 3 + {( 9 + 7 ) × 19} + 7 × 5 – 3 = ?
A) 298 (b) 224 (c) 543 (d) 398
13. 133 , 114 এবং 38 এর গসাগু কত?
A) 19 (b) 7 (c) 3 (d) 2
14. [ ( 6.5 )³ + ( 4.7 )³ ] ÷ [ ( 6.5 )² – 6.5 × 4.7 + ( 4.7 )² ] = ?
A) 11.2 (b) 13.5 (c) 12.7 (d) 13.2
15. আটটি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রতিটি অন্ত কোণের মান কত?
A) 140° (b) 144° (c) 135° (d) 150°
16. 500 টাকার একটি জামা এবং 1000 টাকার একজোড়া পাজামার উপর ছাড় যথাক্রমে 20% এবং 40%। অজয় দুটি জামা এবং তিন জোড়া পাজামা কিনলো। তাহলে সে কত শতাংশ টাকা ছাড় পেয়েছে ?
A) 30 (b) 32 (c) 25 (d) 35
17. a = 2017 , b = 2016 এবং c = 2015, তাহলে a² + b² + c² – ab – bc – ca এর মান কত?
A) –2 (b) 0 (c) 3 (d) 4
18. একটি ট্রেন তার যাত্রাপথের 30% দূরত্ব 30 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, বাকি অংশের 5/7 ভাগ 50 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে এবং বাকি অংশ 20 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। যদি ট্রেনটির মোট যাত্রাপথ 1587 কিমি হয় তাহলে ট্রেনটির গড় গতিবেগ কত?
A) 25 কিমি/ঘন্টা (b) 18 কিমি/ঘন্টা (c) 15 কিমি/ঘন্টা (d) 100/3 কিমি/ঘন্টা
19. নিম্নলিখিত কোনটি পিথাগোরিয়ান ত্রয়ী?
A) 7 , 9 , 12 (b) 20 , 48 , 52 (c) 2 , 3 , 4 (d) 17 , 21 , 27
20. একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2464 cm ² । গোলকটির ব্যাস কত সেমি?
A) 14 (b) 56 (c) 28 (d) 42
21. নিম্নলিখিত কোন সংখ্যাটির বর্গমূল একটি অমূলদ সংখ্যা?
A) 2048 (b) 2401 (c) 1024 (d) 4096
22. 45 – [ 30 – { 60 ÷ 3 – ( 6 – 9 ÷ 3 ) ÷ 3 }] = ?
A) 25 (b) 34 (c) 24 (d) 21
23. N সংখ্যার গড় হল 12। যদি একটি সংখ্যা 6 কে বাদ দেয়া হয় তাহলে বাকি সংখ্যার গড় হয় 14। তাহলে N এর মান কত?
A) 5 (b) 4 (c) 6 (d) 3
24. প্রদত্ত চিত্রে AD = 12 সেমি , AE = 8 সেমি এবং EC =14 সেমি, তাহলে BD এর মান কত সেমি?
A) 50/3 (b) 15 (c) 8/3 (d) 44/3
25. দুটি সংখ্যার লসাগু 660 এবং গসাগু 10। যদি একটি সংখ্যা 60 হয় তাহলে অপরটি কত?
A) 110 (b) 90 (c) 70 (d) 50
26. যান্ত্রিক শক্তি = ______ + ______
A) স্থিতিশক্তি + তাপ শক্তি (b) গতিশক্তি + তাপ শক্তি c) গতিশক্তি + স্থিতিশক্তি (d) রাসায়নিক শক্তি + তড়িৎ শক্তি
27. একটি শ্রেণী সমবায় 300 Ω , 250 Ω এবং 45 Ω রোধ দ্বারা গঠিত। সমবায়ের তুল্য রোধ কত?
A) 80 Ω (b) 295 Ω (c) 595 Ω (d) কোনোটিই নয়
28. নিম্নলিখিত কোন হরমোনটি প্রাণীদেহে পাওয়া যায় না?
A) ইনসুলিন (b) অক্সিন (c) অ্যাড্রিনালিন (d) থাইরক্সিন
29. পটাশিয়াম সালফেট এর রাসায়নিক সংকেত কি?
A) K2SO4 b) K2CO3 (c) KOH (d) NaOH
30. ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়?
A) পোলিও (b) রিকেট (c) স্কার্ভি (d) গয়টার
31. 30 কেজি ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 0 থেকে 10 m/s গতিবেগ লাভ করে। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত?
A) 12 N (b) 60 Dyne (c) 60 N (d) 20 N
32. নিচের কোন শৈবালটি রিসার্চ কাজের জন্য ব্যবহৃত হয়?
A) ভেলোনিয়া (b) উলভা (c) নষ্টক (d) কেলপ
33. পারমাণবিক সংখ্যা কোন অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়?
A) A (b) N (c) Z (d) E
34. একটি বল 10 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। বলটি মাটিতে আঘাত করে আবার পুনরায় 3.5 মিটার উঁচুতে উঠলো। তাহলে এই সংঘর্ষের সময় বলটির গতিশক্তির কত শতাংশ হ্রাস পেয়েছে?
A) 100% (b) 25% (c) 50% (d) 65%
35. একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি। দর্পণটিকে শেভিং মিরর হিসাবে ব্যবহার করতে হলে কোন ব্যক্তিকে দর্পণ থেকে কত দূরে তার মুখ রাখতে হবে?
A) 45 সেমি (b) 20 সেমি (c) 25 সেমি (d) 30 সেমি
36. 80 কেজি ভরের একটি বস্তুকে 9800 জুল শক্তি প্রয়োগ করে কিছু উচ্চতায় তোলা হলো। তাহলে বস্তুটিকে কত উচ্চতায় তোলা হয়েছে?
A) 10.5 মিটার (b) 15 মিটার (c) 12.5 মিটার (d) 22.5 মিটার
37. পিউপিল এর সাইজ চোখের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়?
A) কর্নিয়া (b) সিলিয়ারি পেশী (c) অপটিক নার্ভ (d) আইরিশ
38. 2 মোল নাইট্রাস অক্সাইডের গ্রাম আণবিক ভর নির্ণয় করো
a) 77 g (b) 88 g (c) 108 g (d) 208 g
39. মধুর প্রধান উপাদান কি?
A) গ্লুকোজ (b) সুক্রোজ (c) মলটোজ (d) ফ্রুক্টোজ
40. একটি উৎস থেকে 0.4 সেকেন্ডে 20 টি crest এবং 20 টি troughs উৎপন্ন হচ্ছে। তাহলে এই তরঙ্গের কম্পাঙ্ক কত?
A) 50 হার্জ (b) 60 হার্জ (c) 10 হার্জ (d) 510 হার্জ
41. NH4NO3 তে নাইট্রোজেনের শতকরা ভাগ কত?
A) 25% (b) 30% (c) 35% (d) 40%
42. নিচের কোন জোড়াটির সঠিক মিল নেই?
A) তেতুল : টারটারিক অ্যাসিড (b) লেবু : অক্সালিক অ্যাসিড (c) দই : ল্যাকটিক অ্যাসিড (d) পিঁপড়ের ফুল : মিথানয়িক এসিড
43. ______ হল যোগকলা।
A) স্ক্লেরেনকাইমা (b) প্যারেনকাইমা (c) রক্ত (d) কোলেনকাইমা
44. নিম্নলিখিত কোন ধাতু সব থেকে তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করে ধনাত্মক তড়িৎ গ্রস্ত আয়নে পরিণত হবে?
A) ক্যালসিয়াম (b) ম্যাগনেসিয়াম (c) সোডিয়াম (d) জিংক
45. মানুষ কত তীব্রতার শব্দ সহ্য করতে পারে?
A) 40 db (b) 80 db (c) 100 db (d) 115 db
46. জল সংবহন তন্ত্র দেখা যায় :
A) Sea-anemone (b) Sea-pen (c) Sea-cucumber (d) Sea-horse
47. মানবদেহে নেফ্রন দ্বারা কোন কার্য সংঘটিত হয়?
A) জনন (b) রেচন (c) শ্বসন (d) পুষ্টি
48. তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে নিচের কোনটি আলাদা?
A) মানব দেহ (b) গ্রাফাইট (c) তামা (d) রাবার
49. সোডা এসিড অগ্নিনির্বাপক এ কোন লবণ ব্যবহার করা হয়?
A) সোডিয়াম কার্বনেট (b) ক্যালসিয়াম অক্সিক্লোরাইড (c) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
(d) সোডিয়াম হাইড্রোক্সাইড
50. PbO + HCl → PbCl2 + H2O এই সমীকরণটি সমতা বিধান করতে কত অনু HCl প্রয়োজন?
A) 1 (b) 2 (c) 3 (d) 4
51. V , K এবং M এর কন্যা। M হল H এর পুত্র। তাহলে V , H এর কি হয়?
A) ভাগ্নি (b) কাজিন (c) ঠাকুরদা (d) নাতনি
52. ENOUGH কে লেখা হয় ONEHGU। তাহলে EXCESS কে কি লেখা যাবে?
A) CXEESE (B) CXESSE (c) CXSESE (D) ESEXCS
53. RURAL কে লেখা হয় VYVEP। তাহলে REMOTE কে কি লেখা যাবে?
A) VIQSXI (B) VISQXI (C) VIQXSI (D) VIQXIS
54. C = 24 , EYE = 46 , তাহলে FOX = ?
A) 35 (b) 36 (c) 38 (d) 40
55. নিম্নলিখিত চিত্রে কতগুলো ত্রিভুজ আছে?
A) 10 (b) 7 (c) 8 (d) 6
56. Statement : প্রত্যেকের সন্ধ্যাবেলায় মশার কামড়ের হাত থেকে বাঁচা উচিত।
Assumptions: 1. মশা দিনের বেলা কামড়ায় না।
2. যেসব মশা সন্ধ্যেবেলায় কামড়ায় সেগুলো ক্ষতিকারক হতে পারে।
A) কেবলমাত্র 2 সঠিক (b) কেবলমাত্র 1 সঠিক (c) কোনটি সঠিক নয় (d) উভয়ই সঠিক
57. নিম্নলিখিত তিনটি শ্রেণীর মধ্যে ভেন ডায়াগ্রাম এর সঠিক সম্বন্ধ কোনটি হবে?
পাখি , মাছ , মুরগির বাচ্চাA) C (b) D (c) C (d) A
58. নিম্নলিখিত চিত্রে কতগুলি সমকোণী ত্রিভুজ আছে?
A) 15 (b) 20 (c) 16 (d) 17
59. বাড়ি থেকে বেরিয়ে , Z রাস্তা পারাপার করল। রাস্তার অপর প্রান্তে পৌঁছে বাঁ দিকে ঘুরে সোজা হাঁটতে লাগলো। সে এখন পশ্চিম দিকে মুখ করে আছে তাহলে রাস্তা পারাপার করার সময় তার মুখ কোন দিকে ছিল?
A) পূর্ব (b) উত্তর (c) পশ্চিম (d) দক্ষিণ
60. নিম্নের কোনটি আলাদা?
A) 2 (b) 3 (c) 1 (d) 4
61. নিম্নের কোনটি আলাদা?
A) A (b) B (c) C (d) D
62. " SEEDING " শব্দটিকে কতভাবে সাজানো যাবে যখন VOWEL গুলো একসাথে থাকবে?
A) 340 (b) 840 (c) 720 (d) 560
63. তোমাকে একটি প্রশ্ন এবং দু'টি বিবৃতি দেয়া হয়েছে। কোন বিবৃতি/বিবৃতিদ্বয় প্রশ্নটির উত্তর দেয়ার জন্য পর্যাপ্ত সেটি নির্বাচন করো।
প্রশ্ন: ∠ BAC =?
বিবৃতি: 1.
বিবৃতি : 2. 0 < A < 90°
A) কেবলমাত্র 1 পর্যাপ্ত (b) কেবলমাত্র 2 পর্যাপ্ত (c) 1 অথবা 2 পর্যাপ্ত (d) কোনটি পর্যাপ্ত নয়
64. নিম্নলিখিত শ্রেণীর পরবর্তী পদটি কি হবে?
HO, LS, PW, TA,?
A) XR (B) XV (C) XE (D) EG
65. শ্রেণীর পরবর্তী পদটি কি হবে?
B2, G12, L72,?
A) Q434 (b) Q432 (c) R432 (D) R434
66. নিচের প্রশ্নটি পড়ে কোন বিবৃতি/বিবৃতিদ্বয় প্রশ্নটির উত্তর দেয়ার জন্য পর্যাপ্ত সেটি নির্বাচন করুন।
প্রশ্ন : তিনটি পাত্র আছে। পাত্র তিনটিতে একত্রে কত পরিমান জল ধরবে?
বিবৃতি : 1. পাত্র 1 এবং পাত্র 2 সম ধারণক্ষমতা যুক্ত। পাত্র 3 এর ধারন ক্ষমতা প্রথম দুটি পাত্রের অর্ধেক।
2. তৃতীয় পাত্রে 2 লিটার জল ধরে।
A) কেবলমাত্র 1 বিবৃতিটি পর্যাপ্ত (b) বিবৃতি 1 এবং 2 একত্রে পর্যাপ্ত
C) কেবলমাত্র 2 বিবৃতিটি পর্যাপ্ত (d) কোন বিবৃতি পর্যাপ্ত নয়
67. X চিত্রটির দর্পণ প্রতিবিম্ব কী হবে?
A) 3 (b) 4 (c) 2 (d) 1
68. নিচের কোন চিত্রটি আলাদা?
A) 5 (b) 3 (c) 1 (d) 4
69. প্রশ্নবোধক স্থানে কি বসবে?
5 , 10 , 25 , ? , 325
A) 85 (b) 75 (c) 80 (d) 76
70. উপযুক্ত চিহ্ন বসাও:
638 _ 2 _ 5 _ 15 = 1610
A) ÷ , × , + (b) + , × , ÷ (c) × , ÷ , + (d) – , + , ÷
71. BGMR : DIOT : : SNOV : ?
A) UPXQ (B) QPUX (C) UMPW (D) UPQX
72. নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ?
A) 2026 (b) 2222 (c) 2448 (d) 2342
73. S × N : 8 × 13 : : B × J : ?
A) 18 × 5 (b) 12 × 9 (c) 25 × 17 (d) 22 × 19
74. যদি R = B এবং B ≥ T এবং T ≤ D হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?
1. T > R
2. R = D
A) কেবলমাত্র 1 (b) 1 এবং 2 উভয় (c) কোনোটিই নয় (d) কেবল মাত্র 2
75. Telepathy শব্দটি দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
A) Lips (b) Help (c) Heel (d) Type
76. 11 : 123 : : 13 : ?
A) 169 (b) 122 (c) 171 (d) 146
77. Statement : " আমার বাচ্চা নীলা এবং লীলা ওয়াটার পার্ক উপভোগ করেছে " একথা প্রেমা তার বন্ধুকে বলল।
Conclusion: 1. নীলা এবং নীলা হল প্রেমার শিশু।
2. প্রেমা তাদেরকে ওয়াটার পার্কে নিয়ে গেছিল।
A) কেবলমাত্র 1 সিদ্ধান্ত সঠিক (b) কেবল মাত্র 2 সিদ্ধান্ত সঠিক
C) উভয় সিদ্ধান্ত সঠিক (d) কোন সিদ্ধান্ত সঠিক নয়
78. Statement : কাগজ কল কি বন্ধ করা উচিত?
Assumptions: 1. হ্যাঁ , এর ফলে গাছ রক্ষা পাবে।
2. না, হঠাৎ করে নিষিদ্ধ করলে কাগজ শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত ক্ষেত্রগুলি যেমন শিক্ষা, প্রিন্ট মিডিয়া, অফিশিয়াল প্রসিডিং ইত্যাদি খুব সমস্যায় পড়বে।
A) কেবলমাত্র 1 শক্তিশালী (b) কেবল মাত্র 2 শক্তিশালী
C) কোনটি শক্তিশালী নয় (d) 1 অথবা 2 শক্তিশালী
79. শ্রেণীর পরবর্তী চিত্রটি কোনটি হবে?
a) A (b) B (c) C (d) D
80. নিচের কোনটি আলাদা?
A) ভারতনাট্যম (b) ওডিসি (c) কথাকলি (d) হিপহপ
81. কোন রাজ্য "রাজ কৌশল পোর্টাল" ও" অনলাইন শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ" শুরু করলো?
a) মহারাষ্ট্র (b) রাজস্থান (c) ওড়িশা (d) ঝাড়খন্ড
82. কোন রাজ্য "স্ট্রীট ভেন্ডর রেজিস্ট্রেশন পোর্টাল " ও "মুখ্যমন্ত্রী সহরি পথ ব্যবসায়ী উত্থান যোজনা " চালু করলো ?
a) মহারাষ্ট্র (b) ঝাড়খন্ড (c) মধ্যপ্রদেশ (d) উত্তর প্রদেশ
83 . কোন রাজ্য "প্লান্ট হেলথ ক্লিনিক" উদ্বোধন করলেন?
a) মিজোরাম (b) মনিপুর (c) আসাম (d) উত্তর প্রদেশ
84. 2020 সালের রিচার্ড ডকিন্স পুরস্কার পেয়েছেন নিম্নের কোন ব্যক্তিত্ব?
a) সৌরভ গাঙ্গুলী ( b) জাভেদ আখতার (c) সানিয়া মির্জা (d) রাজিব মহর্ষি
85. উড়িষ্যা সরকার কোন জেলায় আদিবাসী ছাত্রদের শিক্ষার জন্য ঘর( কমপ্লেক্স) তৈরি করবেন?
a) কেওনঝড় (b) সুন্দরগর (c)ময়ূরভঞ্জ ( d) সবকটি
86. বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কোন দিনটিতে?
a) 10 জানুয়ারি (b)11 জানুয়ারি ( c)12 জানুয়ারি (d) 13 জানুয়ারি
87. ছত্রিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হল যথাক্রমে –
a) সর্বানন্দ সোনোয়াল ও জগদিশ মুখি (b) ভূপেশ বাঘেল ও অনুসূয়া উইকে (c) পেমা খান্ডু ও বিডি মিশ্রা d) জগনমোহন রেড্ডি ও বিশ্ব ভূষণ হরিচন্দন
88. বেটলা জাতীয় অরণ্য কোন রাজ্যে অবস্থিত?
a) ঝাড়খন্ড b) বিহার c) উড়িষ্যা d) অরুণাচল প্রদেশ
89. মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
a) সুবর্ণরেখা b) বরাকর নদী c) দামোদর d) মহানদী
90. বিশ্বের বৃহত্তম "contact tracing " মোবাইল অ্যাপ্লিকেশনের নাম কি?
a) আরোগ্য সেতু (b) শ্রমিক সেতু (c) ডিসি কন্টাক্ট (d) COVID-19 অ্যাপ্লিকেশন
91. 2020 সালের "ওয়ার্ল্ড ফুড প্রাইজ " পেলেন কোন ব্যক্তিত্ব
a) কেকে শৈলজা (b) মুকেশ আম্বানি (c) রতনলাল (d) নিতা আম্বানি
92. বিশিষ্ট বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?
a) পশ্চিমবঙ্গ (b) ওড়িশা (c) ঝাড়খন্ড (d) বিহার
93. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
A) রাজা রামমোহন রায় (b) মহাত্মা গান্ধী (c) দয়া নন্দ সরস্বতী (d) গোপালকৃষ্ণ গোখলে
94. কেবলমাত্র কোন পাখি পিছনের দিকে উড়তে পারে ?
A) হামিং বার্ড (b) কিউই (c) অ্যালবাট্রস (d) ঈগল
95. কোন ভাষায় দ্বিতীয় সর্বোচ্চ মানুষ কথা বলে?
A) মান্দারিন (b) স্প্যানিশ (c) ইংলিশ (d) হিন্দি
96. থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
A) টেনিস (b) ব্যাডমিন্টন (c) হকি (d) ক্রিকেট
97. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স কোথায় অবস্থিত?
A) পুনে (b) ব্যাঙ্গালোর (c) মুম্বাই (d) চেন্নাই
98. 1 বিলিয়ন ÷ 1000 = ?
A) 1 কোটি (b) 10 লাখ (c) 10 কোটি (d) 1 লাখ
99. নিম্নলিখিত কোন খেলাটি অলিম্পিক থেকে বাদ দেয়া হয়েছে?
A) ভলিবল (b) কার্লিং (c) বেসবল (d) বাস্কেটবল
100. মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত?
A) প্রশান্ত মহাসাগর (b) ভারত মহাসাগর (c) আটলান্টিক মহাসাগর (d) দক্ষিণ মহাসাগর













How to download
ReplyDeletePost a Comment
Let me know about your quarry, write a comment here...............