ভারতের ভূগোলঃ ভারতের হ্রদ সমুহ সম্পর্কে সম্পুর্ন বিবরণ, এবং রাজ্য অনুযায়ী ভারতের হ্রদের তালিকা।
প্রিয় ছাত্র ছাত্রী, এই নোট এ তোমরা হ্রদ সম্পর্কে সম্পুর্ন বিবরণ পাবে এছাড়া ভারতের সমস্ত হ্রদ এবং রামসর সাইট সম্পর্কে সম্পুর্ন তথ্য সহ সমুর্ন PDF পাবে (Indian Geography: Important Lakes and Ramsar Sites in India in Bengali (State wise) with complete PDF) । আসা করি আমাদের এই নোট তোমাদের আগামী চাকুরীর পরীক্ষায় সাহায্য করবে। আমাদের সঙ্গে সবসময় জুড়ে থাকার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও।Complete information about lake and Ramsar sites with Important Lakes and Ramsar Sites in India in the Bengali language
Lake (হ্রদ)
হ্রদ সম্পর্কে পড়াশোনাকে নিম্নোলজি বলা হয়।হ্রদের প্রকারভেদঃ-
1) মিষ্টি জলের হ্রদ (Freshwater Lake) – পানযোগ্য মিঠা জলের হ্রদ।উদাহরনঃ উলার হ্রদ (Wular Lake), লোকটাক হ্রদ (Loktak Lake)
2) নোনা জনের হ্রদ (Saltwater Lake) – পানঅযোগ্য নোনতা জলের হ্রদ।
উদাহরনঃ সম্ভর হ্রদ (Sambhar Lake), চিল্কা হ্রদ (Chilika Lake)
উদাহরনঃ সম্ভর হ্রদ (Sambhar Lake), চিল্কা হ্রদ (Chilika Lake)
3) হিমবাহী হ্রদ (Glacial Lake) – হিমবাহের জলে পুষ্ট হ্রদ।
উদাহরনঃ রূপকুন্ড হ্রদ (Roopkund Lake), সংমো হ্রদ (Tsongmo Lake)
উদাহরনঃ রূপকুন্ড হ্রদ (Roopkund Lake), সংমো হ্রদ (Tsongmo Lake)
4) ক্রেটার হ্রদ (Crater Lake) – আগ্নেয়গিরির বা টেকটনিক প্লেটের সরণের ফলে বা উল্কাপাতের ফলে তৈরি হওয়া বড় জলাশয়।
উদাহরনঃ লোনার হ্রদ (Lonar Lake)
উদাহরনঃ লোনার হ্রদ (Lonar Lake)
5) অশ্বখুর হ্রদ (Oxbow Lake) – নদীর সর্পিলাকার বাঁকে তৈরি হওয়া জলাশয় যা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়েছে (Cut-off meandering river from mainstream) ।
উদাহরনঃ কানোয়ার হ্রদ (Kanwar Lake)
উদাহরনঃ কানোয়ার হ্রদ (Kanwar Lake)
6) লেগুন বা অনুপ হ্রদ (Lagoon Lake) – সমুদ্রের ছোট অংশ যা বালি, পলি বা প্রবাল প্রাচীর দ্বারা মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে।
উদাহরনঃ চিল্কা হ্রদ (Chilika Lake), পুলিকট হ্রদ (Pulicat Lake)
উদাহরনঃ চিল্কা হ্রদ (Chilika Lake), পুলিকট হ্রদ (Pulicat Lake)
7) কৃত্তিম হ্রদ (Artificial Lake) – মানুষের নিজ সার্থে তৈরি করা হ্রদ।
উদাহরনঃ গবিন্দ বল্লভ পান্থ সাগর, রাজসমন্দ হ্রদ (Rajsamand Lake)
উদাহরনঃ গবিন্দ বল্লভ পান্থ সাগর, রাজসমন্দ হ্রদ (Rajsamand Lake)
বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠ হ্রদঃ
- ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ – উলার হ্রদ / Wular Lake (জন্মু ও কাশ্মীর)
- উত্তর-পুর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ – লোকটাক হ্রদ / Loktak Lake (মণিপুর)
- এশিয়ার সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ – বৈকাল হ্রদ / Lake Baikal (রাশিয়া)
- পৃথিবীর সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ – মিচিগান হ্রদ / Lake Michigan (আমেরিকা)
- ভারতের সর্ববৃহৎ নোনা জলের হ্রদ – চিল্কা হ্রদ / Chilka Lake (ওড়িশা) – এটি একটি লেগুন (Lagoon) হ্রদ
- ভারতের সর্ববৃহৎ ভূমিগত (Inland) নোনা জলের হ্রদ – সম্বর হ্রদ / Sambhar Lake (রাজস্থান)
- এশিয়ার সর্ববৃহৎ নোনা জলের হ্রদ – ক্যাস্পিয়ান সাগর / Caspian Sea
- পৃথিবীর সর্ববৃহৎ নোনা জলের হ্রদ – ক্যাস্পিয়ান সাগর / Caspian Sea
- ভারতের সর্ববৃহৎ কৃত্তিম হ্রদ – গবিন্দ বল্লভ পান্থ সাগর (উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ) – এটি রিহান্দ নদী বাঁধ এর ফলে সৃষ্টি হয়েছে।
- ভারতের দ্বিতীয় বৃহৎ কৃত্তিম হ্রদ – ধেবার হ্রদ বা জয়সামান্দ / Dhebar or Jaisamand Lake (উদয়পুর, রাজস্থান) – গোমতী নদী বাঁধ এর ফলে সৃষ্টি হয়েছে।
- পৃথিবীর সর্ববৃহৎ কৃত্তিম হ্রদ – ভোল্টা হ্রদ / Lake Volta (ঘানা) - এটি অ্যাকোসম্বো(Akosombo) নদী বাঁধ এর ফলে সৃষ্টি হয়েছে।
- ভারতের দীর্ঘতম হ্রদ – ভেম্বানাদ হ্রদ / Vembanad (কেরালা) – 96.5 কিমি
- ভারতের উচ্চতম হ্রদ – চোলামু হ্রদ / Cholamu or Tso Lhamo Lake (সিকিম) – 17487 ফুট
- ভারতের দ্বিতীয় উচ্চতম হ্রদ – গুরুদংমার হ্রদ / Gurudongmar Lake (সিকিম) – 17100 ফুট
- এশিয়ার উচ্চতম হ্রদ – লাগবা পুল হ্রদ / Lhagba Pool Lake (তিব্বত)
- পৃথিবীর উচ্চতম হ্রদ – টিটিকাকা হ্রদ / Lake Titicaca (বলিভিয়া এবং পেরু)
রামসর সাইট (Ramsar Site) কি?
- পৃথিবীতে মানব দ্বারা ক্ষতিগ্রস্ত কিছু বলভুমি, জলাভূমি বা হ্রদ ইত্যাদি যা বর্তমানে সংরক্ষণ করা হচ্ছে, তাদের রামসর সাইট (Ramsar Site) বলা হয়।
- ইরানের রামসর নামক স্থানে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে এই কথকথন হয়েছিল।
- 2nd ফেব্রুয়ারি 1971 তারিখে এই নিতি গ্রহন করা হয়েছিল এবং 1975 সালে এই নিতির উপর ভিত্তি করে কাজ শুরু হয়েছিল।
- 2020 অনুযায়ী ভারতে মোট 37 টি রামসর সাইট (Ramsar Site) ছিল।
- বর্তমানে (2021-2022) পৃথিবীতে মোট 2400 টি রামসর সাইট (Ramsar Site) আছে, যার মধ্যে 49 টি রামসর সাইট (Ramsar Site) আছে ভারতে।
- রামসর সাইট (Ramsar Site) এর বাস্তুতন্ত্র এবং অন্যান্য বিষয়ের জন্য তৈরি রেজিস্টারকে মনট্রেক্স রেকর্ড (Montreux Record) বলা হয়।
রাজ্য অনুযায়ী ভারতের কিছু গুরুত্বপুর্ন হ্রদঃ
জন্মু এবং কাশ্মীর
- উলার হ্রদ (Wular Lake) - এটি একটি রামসর সাইট (Ramsar Site)। এটি ঝিলম নদীর জলে পুষ্ট।
- ডাল হ্রদ (Dal Lake) – ফুলের হ্রদ (Lake of flower), কাশ্মীরের মুকুটের রত্ন (Jewel in the crown of kasmir), শ্রীনগরের গয়না (Srinagar’s Jewel) ইত্যাদি নামে খ্যাত।
- আঞ্চার হ্রদ (Anchar Lake)
- বেরিনাগ হ্রদ (Barinag Lake)
- শেশনাগ হ্রদ (Sheshnag Lake)
- নাগিন হ্রদ (Nagin Lake) – Jewel in the ring নামেও পরিচিত।
- বিশনসর হ্রদ (Vishansar Lake)
- মানসর হ্রদ (Mansar Lake) – এটি একটি রামসর সাইট (Ramsar Site) ।
- গড়সর হ্রদ (Gadsar Lake) – Lake of fishes (মাছের হ্রদ) নামে পরিচিত, এখানে Brown Trout মাছ পাওয়া যায়।
- মানসবল হ্রদ (Manasbal Lake) – কাশ্মীরের হ্রদের শ্রেষ্ঠ রত্ন নামে পরিচিত।
উত্তরাখণ্ড
- রূপকুন্ড হ্রদ (Roopkund Lake) – কঙ্কাল হ্রদ (Skeleton Lake) এবং রহস্যময় হ্রদ (Mystery Lake) নামে পরিচিত।
- ভীমতাল হ্রদ (Bhimtal Lake) – উত্তরাখণ্ডের কুমাও অঞ্চল (Kumaon region) এর সব থেকে বড় হ্রদ।
- নৈনিতাল হ্রদ (Nainital Lake) – নৈনিতাল জেলাকে ভারতের হ্রদের জেলা (Lake district of india) বলা হয়।
- দেবতাল হ্রদ (Devtal Lake)
- মালাতাল হ্রদ (Malatal Lake)
- সাততাল হ্রদ (Sattal Lake)
- সুরজতাল হ্রদ (Surajtal Lake)
রাজস্থান
- সম্ভর হ্রদ (Sambhar Lake) - ভারতের সর্ববৃহৎ ভূমিগত (Inland) নোনা জলের হ্রদ। এটি একটি রামসর সাইট (Ramsar Site) । – প্রাকৃতিক হ্রদ।
- লুনকারান্সার হ্রদ (Lunkaransar Lake) – প্রাকৃতিক হ্রদ।
- পাছপাদরা হ্রদ (Pachpadra Lake) – প্রাকৃতিক হ্রদ।
- নক্কি হ্রদ (Nakki Lake) - কৃত্তিম হ্রদ।
- রাজসমন্দ হ্রদ (Rajsamand Lake) - কৃত্তিম হ্রদ।
- বালসমন্দ হ্রদ (Balsamand Lake) - কৃত্তিম হ্রদ।
- ধেবার বা জয়সমন্দ হ্রদ (Dhebar or Joysamand Lake) – ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম হ্রদ।
- পুষ্কর হ্রদ (Pushkar Lake) - কৃত্তিম হ্রদ।
মহারাষ্ট্র
- লোনার হ্রদ (Lonar Lake) – রাষ্ট্রীয় Geo-heritage খেতাব প্রাপক, প্লেইস্টোসিন যুগে উল্কা দ্বারা সৃষ্ট হ্রদ।
ওড়িশা
- চিল্কা হ্রদ (Chilika Lake) – বৃহত্তম সমুদ্র তীরবর্তি লেগুন বা অনুপ হ্রদ। এটি একটি রামসর সাইট (Ramsar Site) । পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নোনা জলের লেগুন বা হ্রদ।
- ভিক্টোরিয়া সাগর হ্রদ (Victoria sagar Lake)
- আংশুপা হ্রদ (Anshupa Lake)
- কাঞ্জিয়া হ্রদ (Kanjia Lake)
বিহার
- কানোয়ার হ্রদ (Kanwar Lake) - অশ্বখুর হ্রদ (Oxbow Lake) এবং এটি একটি রামসর সাইট (Ramsar Site)
মণিপুর
- লোকটাক হ্রদ (Loktak Lake) - এটি একটি রামসর সাইট (Ramsar Site) এবং মন্ট্রেক্স রেজিস্টারে এর রেকর্ড আছে। পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ। এই হ্রদের উপর ভাসমান ছোট বড় অনেক ভূখণ্ড আছে, যা ফুমডি (Phumdi) নামে পরিচিত। এরকমই একটি বড় ভাসমান ভূখণ্ডের উপর কেইবুল লামঝও (Keibul Lamjao) জাতীয় উদ্যান অবস্থিত। এটিই পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। যেখানে মনিপুরের রাজ্যপশু সাঙ্গাই (Sangai) সংরক্ষিত হয়।
সিকিম
- চোলামু হ্রদ (Cholamu Lake) - ভারতের উচ্চতম হ্রদ।
- গুরুদংমার হ্রদ (Gurudongmar Lake) - ভারতের দ্বিতীয় উচ্চতম হ্রদ।
- কেচেওপালরি হ্রদ (Kecheopalri Lake)
- সংমো হ্রদ (Tsongmo Lake)
- সমিতি হ্রদ (Samiti Lake)
কেরালা
- ভেম্বনাদ হ্রদ (Vembanad Lake) - এটি একটি রামসর সাইট (Ramsar Site)। ভারতের দীর্ঘতম হ্রদ এবং এটি একটি লেগুন হ্রদ।
- অষ্টমুদি হ্রদ (Ashtamudi Lake) - এটি একটি রামসর সাইট (Ramsar Site)
- পেরিয়ার হ্রদ (Periyar Lake)
- সাস্থমকোট্টা হ্রদ (Sasthamkotta Lake) – এই হ্রদকে হ্রদের রানী বলা হয়, এবং এটি কেরালা সর্ববৃহৎ মিঠা জলের হ্রদ।
- ভেল্লায়ানি হ্রদ (Vellayani Lake)
- ভেলি হ্রদ (Veli Lake)
অন্ধ্রপ্রদেশ
- পুলিকট হ্রদ (Pulicat Lake) – ভারতের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের লেগুন হ্রদ।
- কোল্লেরু হ্রদ (Kolleru Lake) – কৃষ্ণা এবং গোদাবরী নদীর ডেল্টাতে অবস্থিত মিষ্টি জলের হ্রদ এবং এটি একটি রামসর সাইট (Ramsar Site)
Indian geography: important lake and Ramsar site in India in Bengali language PDF is here
আশা করি আমাদের এই উদ্যোগ আপনাকে সর্বদা সাহায্য করবে। আমাদের এই Indian Geography: Important Lakes and Ramsar Sites in India in Bengali (State wise) with complete PDF আপনাদের প্রতিযগিতামুলক পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে। Indian Geography: Important Lakes and Ramsar Sites in India in Bengali (State wise) with complete PDF এর বিষয়ে আরও বিষদে জানতে এবং সব কিছুর আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। লিঙ্ক উপরে দেওয়া আছে। ধ্যন্যবাদ। (WBPortal Team)
#lake of India, #international lake, #ramsar site, #information about lake,
কিছু গুরুত্বপুর্ন লিঙ্কঃ
NCERT এর সমস্ত বাংলা PDF এর জন্য ক্লিক করুন Click Hereভারতের সমস্ত রাজ্যের গুরুত্বপুর্ন নদী বাঁধ সম্পর্কে PDF পেতে ক্লিক করুন Click Here


Post a Comment
Let me know about your quarry, write a comment here...............