NCERT Science Bengali Version book: Motion In Bengali

NCERT Science Book in Bengali: Motion

NCERT Class 9 Science Chapter 8: Motion (with PDF)

NCERT Bengali Version book: Science is very important for all the competitive exam, nowadays all the question related to competitive exam comes from NCERT Science Book. Here we are going to translate the total NCERT Science Book in Bengali. It will help you to understand very easily the whole NCERT Science Book. We hope it will help you in the upcoming RRB, SSC, WBP, LDC, etc exams.

NCERT Science Book in Bengali: Motion


NCERT Bengali Version book: সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকাল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্ন NCERT Science বই থেকে আসে। এখানে আমরা সম্পুর্ন NCERT Science Book বাংলায় অনুবাদ করতে যাচ্ছি। এটি আপনাকে সহজেই পুরো NCERT Science বইটি বুঝতে সাহায্য করবে। আমরা আশা করি এটি আসন্ন  RRB, SSC, WBP, LDC ইত্যাদি পরীক্ষায় আপনাকে সহায়তা করবে।



আরও বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন




সংক্ষিপ্ত বিষয়বস্তু

  1. গতি
  2. দূরত্ব এবং সরণ
  3. ত্বরণ
  4. গ্রাফের সাহায্যে গতির উপস্থাপন
  5. গতির তিনটি সমীকরণ
  6. সরল পদ্ধতিতে গতির সমীকরণ গুলি ডেরিভেশন
  7. বৃত্তীয় গতি
 

স্থিতি

সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে, তবে তাকে স্থির বস্তু বলা হয় এবং তার অবস্থাকে বলে স্থিতি।

গতি

সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোন বস্তু স্থান পরিবর্তন করে, তবে তাকে গতিশীল বস্তু বলা হয়। অর্থাৎ সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তনে বস্তুর গতি।
যেমন চলন্ত ট্রেন, চলন্ত বাস, সূর্যের চারদিকে আবর্তনশীল পৃথিবী ইত্যাদি।
 
স্থিতি এবং গতি হল আপেক্ষিক ।
 
সমগতি: যখন কোন বস্তু প্রতিটি সমান সময়ের অন্তরে সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে সমগতি বলা হয়।

অসম গতি: যখন কোন বস্তু প্রতিটি সমান সময়ের অন্তরে সমান দূরত্ব অতিক্রম করে না তখন তাকে অসমগতি বলা হয়।

গতির প্রকারভেদ :

চলন : কোন গতিশীল বস্তু যদি সরলরেখা বরাবর চলে, তবে বস্তুটির গতিকে চলন বলে।
যেমন সোজা পথে চলা কোন মোটর গাড়ির গতি হল চলন গতি
 
ঘূর্ণন (rotation) : কোন বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল হয়, তবে তার গতিকে ঘূর্ণন বলে।
যেমন বৈদ্যুতিক পাখা, ঘূর্ণায়মান লাট্টু ইত্যাদি।
 
মিশ্র গতি : কোন বস্তুর যদি চলন ঘূর্ণন — এই দু ধরনের গতি একসঙ্গে থাকে তবে তার গতিকে মিশ্র গতি বলে।
যেমন পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি, গাড়ির চাকার গতি।
 

গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি:

দূরত্ব:

  • একটা গতিশীল বস্তু নির্দিষ্ট সময় সাপেক্ষে যতটা পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে।
  • দূরত্ব একটি স্কেলার রাশি।
  • দূরত্বের মাত্রা — L
  • দূরত্ব সর্বদা ধনাত্মক হয়।
  • অতিক্রান্ত দূরত্ব = দ্রুতি x সময়
  • দূরত্বের SI একক মিটার (m)
 

সরণ

  • নির্দিষ্ট সময় সাপেক্ষে কোন বস্তুর স্থান পরিবর্তনের সময় তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের সবথেকে ছোট দূরত্বকে ডিসপ্লেসমেন্ট বা সরণ বলে।
  • সরণ ভেক্টর রাশি ।
  • সরণের SI একক মিটার (m) ।
  • সরণ ধনাত্মক, শুন্য এবং ঋণাত্মক হতে পারে।
  • সরণের মাত্রা – L

দ্রুতি

  • একক সময়ে কোন বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে।
  • দ্রুতি এর SI একক হল মিটার/সেকেন্ড (m/s)
  • এটি একটি স্কেলার রাশি।
  • দ্রুতির মাত্রা – LT–¹
গড় দ্রুতি: অসম গতির ক্ষেত্রে আমরা গড় দ্রুতি নির্ণয় করি। গড় দ্রুতি নির্ণয় করা যায় মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে , যার গাণিতিক রূপ নিচে দেওয়া হল।

গতিবেগ

  • একটি নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতিকে গতিবেগ বলা হয়। অর্থাৎ এটি হলো একক সময়ে বস্তুর সরণ।
  • এটি একটি ভেক্টর রাশি।
  • বেগের মাত্রা — LT-¹
গড় গতিবেগ: গড় গতিবেগ হল একটি নির্দিষ্ট সময়ে বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এর গাণিতিক গড়।
গড় গতিবেগ এর গাণিতিক রূপ নিম্নে দেওয়া হল


ত্বরণ

  • সময়ের সঙ্গে বস্তুর গতিবেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
  • এটাকে নিম্নের মত করে প্রকাশ করা যেতে পারে-
  • ত্বরণ এর একক হল মিটার / সেকেন্ড² (m/s²)
  • ত্বরণের মাত্রা — LT-²
  • এটি একটি ভেক্টর রাশি।
  • ত্বরণ কে ধনাত্মক ধরা হয় যখন ত্বরণ গতিবেগের দিকে হয় এবং ঋণাত্বক ধরা হয় যখন ত্বরণ গতিবেগ এর বিপরীত দিকে হয়।
  • ঋণাত্বক ত্বরণ কে মন্দন বলা হয়।
যখন কোন বস্তু একটি বৃত্তীয় পথে সমদ্রুতিতে চলে তখন বস্তুটিতে ত্বরণ উপস্থিত থাকে। কারণ বস্তুটি সব সময় তার দিক পরিবর্তন করতে থাকে। আসলে, ওই ত্বরণ, বস্তুটির দ্রুতি না কমিয়ে দিক পরিবর্তন করতে সাহায্য করে।


সম ত্বরণ: যখন কোন বস্তু নির্দিষ্ট সময় অন্তরালে সমান গতিবেগ বৃদ্ধি করে, তখন বলা হয় যে ঐ বস্তুটি সমত্বরণে চলছে। উদাহরণ, একটি বল যখন উপর থেকে নিচের দিকে পড়ে।

অসম ত্বরণ: যখন কোন বস্তু নির্দিষ্ট সময়ের অন্তরালে অসমান ভাবে গতিবেগ বৃদ্ধি করে, তখন বলা হয় যে ঐ বস্তুটি অসম ত্বরনে চলছে। উদাহরণ, ভিড়ের ভেতরে একটি গাড়ির গতিবেগ।

গ্রাফের সাহায্যে গতির উপস্থাপন

(দূরত্ব সময় গ্রাফ)

1. সমদ্রুতির জন্য দূরত্ব-সময় গ্রাফ

সমদ্রুতি জন্য দূরত্ব সময় গ্রাফে একটি সরলরেখা পাওয়া যায়, যার ছবি নিচে দেওয়া হল-

2. অসম দ্রুতির জন্য দূরত্ব-সময় গ্রাফ

অসম দ্রুতির জন্য দূরত্ব সময় গ্রাফে একটি বক্ররেখা পাওয়া যায়, যার ছবি নিচে দেওয়া হল

3. বস্তুর স্থির অবস্থার জন্য দূরত্ব-সময় গ্রাফ

স্থির অবস্থার জন্য দূরত্ব-সময় গ্রাফে সময় রেখার সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা পাওয়া যাবে, যার ছবি নিচে দেওয়া হল
*দূরত্ব সময় লেখচিত্রের নতি থেকে কোন বস্তুর দ্রুতি সমন্ধে জানা যায়

গতিবেগ সময় গ্রাফ

1. সম ত্বরণ এর জন্য গতিবেগ সময় গ্রাফ

সম ত্বরণের জন্য গতিবেগ সময় গ্রাফে একটি সরলরেখা পাওয়া যায়, যার ছবি নিচে দেওয়া হল

2. অসম ত্বরণ এর জন্য গতিবেগ সময় গ্রাফ

অসম ত্বরণ এর জন্য গতিবেগ সময় গ্রাফে জিগজাগ লাইন দেখা যায়, যার ছবি নিচে দেওয়া হল
* গতিবেগ-সময় লেখচিত্রের নতি থেকে কোন বস্তুর ত্বরণ সম্বন্ধে জানা যায়।

সম ত্বরণের ক্ষেত্রে সমীকরণ

যখন কোন বস্তুর সম ত্বরণের থাকে, তখন তিনটি সমীকরণ দ্বারা এটিকের প্রকাশ করা যায়। নিচে এর ব্যাখ্যা দেওয়া রইল।
1. গতির প্রথম সমীকরণ
(গতি বেগ সময় সম্পর্ক)
v = u + at
v = বস্তুর অন্তিম গতিবেগ
u = বস্তুর প্রাথমিক গতিবেগ
a = ত্বরণ
t = সময়

2. গতির দ্বিতীয় সমীকরণ
(অবস্থান সময় সম্পর্ক) : s = ut + ½ft²

3. গতির তৃতীয় সমীকরণ
(অবস্থান গতিবেগ সম্পর্ক) v² = u² + 2as

বৃত্তীয় গতি

1. সম বৃত্তীয় গতি: যখন কোন বস্তু একটি বৃত্তীয় পথে একটি নির্দিষ্ট এবং সমান দ্রুতিতে চলে তখন বলা হয় বস্তুটি সম বৃত্তীয় গতিতে আছে। উদাহরণ, পৃথিবীর চারিদিকে চাঁদের আবর্তন।
2. অসম বৃত্তীয় গতি: যখন কোন বস্তু একটি বৃত্তীয় পথে অনির্দিষ্ট এবং অসমান দ্রুতিতে চলে তখন বলা হয় বস্তুটি অসম বৃত্তীয় গতিতে আছে।

যখন কোন বস্তু বৃত্তীয় গতিতে চলে তখন বস্তুটির প্রতি মুহূর্তে তার দিক পরিবর্তন করে।

বৃত্তীয় পথে বস্তুর দ্রুতি

মনে করো কোনো বস্তু r ব্যাসার্ধের বৃত্তীয় পথে ঘুরছে


NCERT Science Bengali Version book: Motion In Bengali PDF is here:

PDF ডাউনলোড করুন



আশা করি আমাদের এই উদ্যোগ আপনাকে সর্বদা সাহায্য করবে। আমাদের এই NCERT Class 9 Science Chapter 8: Motion (with PDF) আপনাদের প্রতিযগিতামুলক পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে। NCERT Science Bengali Version book: Motion এর বিষয়ে আরও বিষদে জানতে এবং সব কিছুর আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। লিঙ্ক নিচে দেওয়া আছে। ধ্যন্যবাদ।  (WBPortal Team)

0 Comments

Let me know about your quarry, write a comment here...............

Post a Comment

Let me know about your quarry, write a comment here...............

Post a Comment (0)

Previous Post Next Post