Rise of Magadha & 16 Mahajanapada short note with PDF
(মগধের উত্থান এবং ষোড়শ মহাজনপদ)
Here we are covering Rise of Magadha (মগধের উত্থান) & 16 Mahajanapada In Bengali. It is a very important chapter in history for any type of competitive exam. We hope it will help you to crack your upcoming exam.
এখানে আমরা Rise of Magadha (মগধের উত্থান) & 16 Mahajanapada কে কভার করেছি। এটি যে কোনও ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা আশা করি এটি আপনার আসন্ন পরীক্ষা ক্র্যাক করতে সহায়তা করবে।
ষোড়শ মহাজনপদ : ( 600 BC – 325 BC )
মহাজনপদ গুলি নিচে ছকের আকারে দেওয়া হল-
| ক্রমিক | মহাজনপদ | রাজধানী |
|---|---|---|
| ১ | অঙ্গ | চম্পা |
| ২ | মগধ | রাজগৃহ, পাটলিপুত্র, বৈশালী |
| ৩ | ভাজ্জি | বিদেহী, মিথিলা |
| ৪ | কুরু | ইন্দ্রপ্রস্থ |
| ৫ | কাশি | বারানসি |
| ৬ | গান্ধার | তক্ষশীলা |
| ৭ | কম্বোজ | রাজাপুর |
| ৮ | সুরসেনা | মাথুরা |
| ৯ | কোশল | শ্রাবস্তী, অযোধ্যা |
| ১০ | চেদি | শক্তিমতি |
| ১১ | পাঞ্চাল | আহিছাত্রা, কম্পিল্য |
| ১২ | মৎস্য | বিরাট নগর |
| ১৩ | বাৎসা | কৌশম্বি |
| ১৪ | অবন্তী | অবন্তী উত্তর: উজ্জয়ন, দক্ষিণ: মাহেশমতি |
| ১৫ | মাল্লা | কুশিনগর, পাবাপুরী |
| ১৬ | অস্মাক | পোটানা/পাটালি |
দক্ষিণ ভারতের একমাত্র
মহাজনপদ –অস্মক
Rise of the Magadha Empire (মগধের উত্থান)
হর্ষঙ্ক বংশ : ( 544 BC - 412 BC)
- প্রতিষ্ঠাতা: বিম্বিসার
- প্রথম রাজধানী: রাজগৃহ
বিম্বিসার : ( 544 BC - 492 BC)
- বিম্বিসার গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন।
- তিনি অঙ্গ আক্রমণ করেন এবং অঙ্গ কে মগধের সাথে যুক্ত করেন।
- তিনি কোশলের রাজা প্রসেনজিতের বোন কোশল দেবীকে বিবাহ করেন এবং যৌতুক হিসাবে কাশী রাজ্য উপহার পান।
- তার চিকিৎসকের নাম ছিল — জীবক।
- তিনি জীবককে অবন্তীর রাজা চন্দ্রপ্রদ্যুৎ এর চিকিৎসার জন্য পাঠিয়ে ছিলেন। ( জন্ডিস রোগে ভুগছিল চন্দ্রপ্রদ্যুৎ )
- তিনি ছিলেন প্রথম ভারতীয় রাজা যার স্থায়ী সেনাদল ছিল।
- বিম্বিসার কে হত্যা করে তার পুত্র অজাতশত্রু শত্রু মগধের সিংহাসনে বসেন।
অজাতশত্রু : ( 492 BC - 460 BC )
- গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই অজাতশত্রুর শাসনকালে মারা গেছিলেন।
- তার আমলে 483 BC তে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল।
- তিনি দুটি নতুন অস্ত্রের প্রচলন শুরু করেছিলেন — 1. রথমুসালা 2. মহাশিলাকন্টক
- তার পুত্র উদয়ন তাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন।
উদয়ন : ( 460 BC - 440 BC )
- তিনি গঙ্গা এবং শোন নদীর তীরে একটি নগরীর পত্তন করেছিলেন যার নাম — পাটালিপুত্র।
- তিনি মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন।
- পরবর্তী শাসক – অনিরুদ্ধ , মুন্ডক
- হর্ষঙ্ক বংশের শেষ রাজা – নাগ দশক। তার প্রধানমন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করেন।
শিশুনাগ বংশ : ( 412 BC - 344 BC )
- প্রতিষ্ঠাতা — শিশুনাগ । তিনি পাটলিপুত্র থেকে রাজধানী বৈশালীতে স্থানান্তরিত করেছিলেন।
- পরবর্তী শাসক – কালাশোক। কালাশোক এর আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তিনি বৈশালী থেকে মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন।
- শেষ শাসক – নন্দী বর্ধন। তাকে হত্যা করেন মহাপদ্ম নন্দ।
নন্দ বংশ ( 344 BC - 323 BC )
- প্রতিষ্ঠাতা — মহাপদ্ম নন্দ
- তিনি ছিলেন ভারতের ইতিহাসের প্রথম সুদ্র শাসক।
- পুরাণে মহাপদ্ম নন্দ কে একরাট বলে উল্লেখ করা হয়েছে।
- তাকে ভারতের ইতিহাসে প্রথম সাম্রাজ্য গঠনকারী শাসক হিসাবে বর্ণনা করা হয়েছে।
- শেষ সম্রাট — ধননন্দ। ধননন্দকে কে হত্যা করে মগধের সিংহাসনে বসে চন্দ্রগুপ্ত মৌর্য।
ভারতে বিদেশি আক্রমণ :
পারস্য আক্রমণ:
- হাক্কামানি বংশ – প্রতিষ্ঠাতা – সাইরাস – পুত্রের নাম দরাউস 1।
- ভারতীয় উপমহাদেশে আক্রমণকারী প্রথম বিদেশি – সাইরাস।
- ভারতে আক্রমনকারী প্রথম বিদেশি – দরায়ুস 1। বেহিস্তুন লিপি থেকে জানা যায়।
আক্রমণের ফলাফল:
- ভারত পারস্য বাণিজ্য শুরু হয়
- খরোষ্ঠী লিপি ভারতে প্রচলন শুরু হয়। (ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো)
গ্রিক আক্রমণ :
- মেসিডোনিয়া ( স্থান) — ফিলিপ (শাসক) – আলেকজান্ডার (ফিলিপ এর পুত্র)
- আলেকজান্ডার 20 বছর বয়সে সিংহাসনে বসে। ভারতে প্রবেশ করার জন্য খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে পারস্যের হাককামানি বংশের শেষ রাজা দরায়ুস 3 কে পরাজিত করে পারস্য সাম্রাজ্য ধ্বংস করে দেন। তারপর ভারতের তক্ষশীলা তে পৌঁছান।
- তক্ষশিলার শাসক অম্বি তার বশ্যতা স্বীকার করে । কিন্তু পুরু তার বশ্যতা স্বীকার করে না।
- হিদাসপিসের যুদ্ধ ( 326 BC ) : আলেকজান্ডার v/s পুরু ( পরাজিত হয়েছিলেন)। ঝিলাম নদীর তীরে হয়েছিল যুদ্ধটি।
- আলেকজান্ডার ভারতে দুটি নতুন শহর প্রতিষ্ঠা করেছিল — 1. বিজয়নগর/ নিকাইয়া 2. বুকাফেলা
- 323 খ্রিস্টপূর্বাব্দে 33 বছর বয়সে শারীরিক অসুস্থতার জন্য ব্যাবিলনে মারা যান।
এই বিষয়ের MCQ সহ কুইজ খেলার জন্য ক্লিক করুন নিচের লিঙ্কেঃ
Indian History: Rise of Magadha & 16 Mahajanapada Question & Answer Quiz
Rise of Magadha (মগধের উত্থান) & 16 Mahajanapada short note In Bengali PDF is here:
আশা করি আমাদের এই উদ্যোগ আপনাকে সর্বদা সাহায্য করবে। আমাদের এই Rise of Magadha (মগধের উত্থান) & 16 Mahajanapada short note with PDF আপনাদের প্রতিযগিতামুলক পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে। Rise of Magadha (মগধের উত্থান) & 16 Mahajanapada short note with PDF এর বিষয়ে আরও বিষদে জানতে এবং সব কিছুর আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। লিঙ্ক উপরে দেওয়া আছে। ধ্যন্যবাদ। (WBPortal Team)


Post a Comment
Let me know about your quarry, write a comment here...............