General Sciencec (life science) Human Eye With PDF

General Science Note

Life science- Human Eye With 

General Sciencec (life science) Human Eye With PDF

মাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে একটি হল চক্ষু বা চোখ । মানব চক্ষু সংখ্যা ২টি । প্রতিটি চোখ একজোড়া অক্ষিপল্লব এবং অশ্রু গ্রন্থির সহযগিতায় সম্পন্ন হয়। চোখ সম্পর্কে সব তথ্য এই নোটে আলোচনা করা আছে।



আরও বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন



অবস্থানঃ 

মানুষের কপালের নিচে, নাকের উপরে দুই দিকে ফ্রন্টাল বোন, স্পিনয়েড বোন, ল্যাক্রিম্যাল বোন ইত্যাদি নিয়ে গঠিত দুটি অক্ষি গহ্বর এর মধ্যে চক্ষু দুটি অবস্থান করে ।

গঠনঃ

নিচের ছবিটি ভালো করে লক্ষ করো । প্রত্যেকটি বিষয় সম্পর্কে নিম্নে বিস্তির্ন আলোচনা করা আছে ।

কনজাংটিভাঃ অক্ষিগোলকের সামনের দিকে কর্নিয়ার বাইরে অবস্থিত পাতলা স্বচ্ছ যোগকলা হল কনজাংটিভা। কিন্তু এটি চোখের অংশ নয়।
কাজঃ
গবলেট কোষ সহ আনুষঙ্গিক লাক্রিমাল গ্রন্থিগুলি কনঞ্জাকটিভাতে যুক্ত থাকে এবং চোখের তৈলাক্তকরণের বিশেষ ভূমিকা পালন করে।

আইরিশ বা কণীনিকাঃ এটি অ্যাকুয়াস হিউমর নামক তরলে লেন্সের সম্মুখে অবস্থিত একটি পেশী ন্যায় ছিদ্র যুক্ত থালার মত পাতলা পর্দার ন্যায় অংশ।এটি সাধারনত বাদামি এবং কালো বর্ণের হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর রঙ সবুজ, নীল, ছাই রঙ ইত্যাদি হতে পারে।
কাজঃ
এর মাঝে যে ছিদ্রের কথা পুর্বে বলা হয়েছে, তাকে আমরা পিউপিল বলি, এটি আলোর প্রাবল্যের উপর নির্ভর করে সংকুচিত এবং প্রসারিত হয়, এবং তারারন্দ্রের আকার ছোটো এবং বড় করে।

চোখের বিভিন্ন সমস্যা এবং সংশোধন পদ্ধতি


মায়োপিয়াঃ যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে, তাকে মায়োপিয়া বা নিকটদৃষ্টি বলে। চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার আগেই সৃষ্টি হয়ে যায়, ফলে এই সমস্যা দেখা দেয়। 
ত্রুটি সংশোধনঃ অবতল (Concave) লেন্স যুক্ত চশমা ব্যাবহার করলে এই ত্রুটি দূর হয়।

হাইপারমেট্রোপিয়াঃ যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, তাকে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি বলে। চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোটো হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পরে সৃষ্টি হয়, ফলে এই সমস্যা দেখা দেয়।
ত্রুটি সংশোধনঃ উত্তল (Convex) লেন্স যুক্ত চশমা ব্যাবহার করলে এই ত্রুটি দূর হয়।

সম্পুর্ন নোটের জন্য PDF ডাউনলোড করুন-
Download PDF for full Note-



Human eye In Bengali PDF is here:

PDF ডাউনলোড করুন





আশা করি আমাদের এই উদ্যোগ আপনাকে সর্বদা সাহায্য করবে। আমাদের এই General Sciencec (life science) Human Eye With PDF আপনাদের প্রতিযগিতামুলক পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে। General Sciencec (life science) Human Eye With PDF এর বিষয়ে আরও বিষদে জানতে এবং সব কিছুর আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। লিঙ্ক উপরে দেওয়া আছে। ধ্যন্যবাদ।  (WBPortal Team)

0 Comments

Let me know about your quarry, write a comment here...............

Post a Comment

Let me know about your quarry, write a comment here...............

Post a Comment (0)

Previous Post Next Post