পঞ্চবার্ষিকী পরিকল্পনা, Indian Politics: Five Years Plan
A short note with full information with PDF
ভারতীয় রাজনীতি সম্পর্কের একটি গুরুত্বপুর্ন বিষয় হল পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five Years Plan)। এই বিষয় সম্পর্কে একটি সক্ষিপ্ত নোট এখানে দেওয়া হল। এখানে সম্পুর্ন বিষয়ের উপর ভিত্তি করেই একটি সংক্ষিপ্ত নোট তৈরি করা হয়েছে। আশা করি এই Indian Politics: Five Years Plan (পঞ্চবার্ষিকী পরিকল্পনা) in Bengali with PDF নোটটি তোমাদের পড়াশোনার বিয়য়ে সাহায্য করবে। Five Years Plan (পঞ্চবার্ষিকী পরিকল্পনা) in Bengali বিষয়ে আরও জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও।
পঞ্চবার্ষিকী পরিকল্পনা//Five Years Plan
প্ল্যানিং কমিশন:
- প্ল্যানিং কমিশনের অধীনেই ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন হয়।
- ১৯৫০ সালের ১৫ই মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয় এবং ১৯৫১ সালের ১লা এপ্রিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়।
- প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জহরলাল নেহেরু।
- ২০১৫ সালের ১ লা জানুয়ারি প্ল্যানিং কমিশন পরিবর্তিত হয়ে হয় নীতি আয়োগ।
- পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে।
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1951-1956)
- এই পরিকল্পনা গঠিত হয়েছিল হ্যারড-ডোমার মডেলের ভিত্তিতে।
- এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কৃষিকাজের উন্নয়ন।
- এই সময় ভাকরা নাঙ্গাল এবং হিরাকুদ বাঁধের কাজ শুরু হয়েছিল।
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1956-1961)
- এই পরিকল্পনা গড়ে উঠেছিল পিসি মহলানবিশ মডেলের ভিত্তিতে
- এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দেশের সামগ্রিক শিল্পনীতির উন্নয়ন।
- এই সময় ভিলাই , দুর্গাপুর এবং রোউরকেল্লা গঠিত হয়েছিল।
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1961-1966)
- এই পরিকল্পনাকে গডগিল যোজনাও বলা হয়।
- এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক উন্নয়ন।
- এই সময় ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল।
চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1969-1974)
- এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল স্থিতীশীলতার সাথে বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জন ।
- এই সময় ১৪ টি ব্যাংকের জাতিকরণ করা হয়েছিল।
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1974-1979)
- এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল কৃষিকাজ, শিল্প এবং খনিজ শিল্পের উন্নয়ন।
- এর পাশাপাশি এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল দরিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা।
- ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীতে TWENTY POINT PROGRAMME ( TPP) চালু হয়েছিল।
- ১৯৭৮ সালে ভারতীয় কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছিল।
ROLLING PLAN(1978-1980)
- ভারতীয় জনতা পার্ট 1978 সালে ক্ষমতায় এসে পূর্ববর্তী সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে তারা নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1978-1983) করেছিল।
- কিন্তু 1980 সালে কংগ্রেস সরকার পুনরায় ক্ষমতায় ফিরে আসে। তখন তারা নতুন পরিকল্পনা(1980-1985) গঠন করেছিল।
- 1978-1980 এই দু বছরকে রোলিং প্ল্যান বলা হয়।
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1980-1985)
- এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল দারিদ্র দূরীকরণ এবং প্রযুক্তিগত স্বনির্ভরতা।
- এই সময়ই গরিবি হটাও স্লোগান উঠেছিল।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1985-1990)
- এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দ্রুত খাদ্যশস্য উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি করা।
- গ্রামের দরিদ্র পুরুষের কর্মসংস্থানের জন্য ১৯৮৯ সালে জহর রোজগার যোজনা ( JRY) গঠিত হয়েছিল।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1992-1997)
- এই পরিকল্পনায় মানবসম্পদ উন্নয়ন অর্থাৎ কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
- এই সময়ই দেশে নতুন ইকোনমিক পলিসির সূচনা হয়েছিল।
নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1997-2002)
- এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল কৃষিকাজ এবং গ্রামীণ উন্নয়ন।
- এই সময় কিছু প্রকল্প করা হয়েছিল যেমন সেভ ড্রিংকিং ওয়াটার, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এবং শিশুদের পুষ্টি সহায়তা।
দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (2002-2007)
- এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল হতে আগামী দশ বছরে জনপ্রতি আয় দ্বিগুণ করার।
একাদশ তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা(2007-2012)
- এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল অর্থনৈতিক বৃদ্ধির হারকে দশ শতাংশে নিয়ে যাওয়া।
- এই পরিকল্পনাটি গঠন করেছিল সি. রঙ্গ রাজন।
দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা(2012-2017)
- পরিকল্পনার উদ্দেশ্য ছিল সমস্ত গ্রামকে বিদ্যুৎ সংযোগ করা এবং সমস্ত গ্রামকে সড়কের সাথে যুক্ত করা।
- অন্যতম উদ্দেশ্য ছিল ৯০% ভারতীয়কে ব্যাংকের সুবিধা দেওয়া।
Indian Politics: Five Years Plan (পঞ্চবার্ষিকী পরিকল্পনা) in Bengali PDF is here
আশা করি আমাদের এই উদ্যোগ আপনাকে সর্বদা সাহায্য করবে। আমাদের এই Indian Politics: Five Years Plan (পঞ্চবার্ষিকী পরিকল্পনা) in Bengali with PDF আপনাদের প্রতিযগিতামুলক পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে। Indian Politics: Fiv
e Years Plan (পঞ্চবার্ষিকী পরিকল্পনা) in Bengali with PDF এর বিষয়ে আরও বিষদে জানতে এবং সব কিছুর আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। লিঙ্ক উপরে দেওয়া আছে। ধ্যন্যবাদ। (WBPortal Team)
#Five years plan, #Rooling comission, #পঞ্চবার্ষিকী পরিকল্পনা, #Indian Plity,
কিছু গুরুত্বপুর্ন লিঙ্কঃ
ভারতের হ্রদ এবং রামসর স্থান Click Here
NCERT এর সমস্ত বাংলা PDF এর জন্য ক্লিক করুন Click Here
ভারতের সমস্ত রাজ্যের গুরুত্বপুর্ন নদী বাঁধ সম্পর্কে PDF পেতে ক্লিক করুন Click Here


Post a Comment
Let me know about your quarry, write a comment here...............